কক্সবাজার দক্ষিণ সংবাদদাতা : কক্সবাজারে সন্ত্রাসীদের গুলীতে যুবদল নেতা সাইফুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার ভোর ৪টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা পূর্ব লারপাড়া এলাকায় এঘটনা ঘটে। আহত যুবদলনেতা সাইফুল সদরের ঝিলংজা ০১ওয়ার্ড পূর্ব লারপাড়া এলাকার নুরুল হুদা জুনুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান- নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে আওয়ামী সন্ত্রাসীরা সাইফুলকে প্রথমে গুলী করে পরে ছুরি দিয়ে নৃশংসভাবে আঘাত করে। এ সময় তার সাথে থাকা একই এলাকার মূসা নামে আরেক যুবককে মাথায় আঘাত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান- বিষয়টি আমি শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।