আর্থিক অনুদান প্রদান
বগুড়া অফিস : বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুরে সমিতির বগুড়া চারমাথাস্থ প্রধান কার্যালয়ে সমিতির মৃত মালিক সদস্যের পরিবারদের এককালীন আর্থিক অনুদান প্রদান ও মাসিক লটারি অনুষ্ঠিত হয়। মনোয়ারুল হক মিল্টনের সভাপতিত্বে অনুদান প্রধান ও লটারি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ এরশাদুল বারী এরশাদ, সমিতির সড়ক সম্পাদক সেলিম রেজা, পরিবহন মালিক জহির রায়হান, শাহিনুর রহমান শাহিন প্রমুখ। এই অনুষ্ঠানে সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রমুখ।
প্রশিক্ষণ
পাঁচবিবি (জয়পুরহাট) : ধলাহারে ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় জয়পুরহাট জাকস ফাউন্ডেশনের আয়োজনে কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় গতকাল ধরাহার প্রশিক্ষণ হলরুমে বাছাইকৃত কৃষকদের নিয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজ, জাকস ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন শাহিন, সহকারী কৃষি কর্মকর্তা নূরে আলম, সফল চাষী রুস্তম আলী প্রমুখ।
৮৪তম বার্ষিক শুরু
রামপাল (বাগেরহাট) : রামপালের ঐতিহ্যবাহি পেড়িখালী পি, ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দিনব্যাপী ৮৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগী শুরু হয়েছে। সম্প্রতি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার এতে সভাপতিত্ব করেন।
ত্রাণ বিতরণ
দিরাই-শাল্লা : শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে সুনামগঞ্জ উন্নয়ন ও গবেষণা সংস্থা নামে একটি সংগঠন। জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার বিকাল ৪টায় সুনামগঞ্জে শাল্লা উপজেলার ১নং আটগাও ইউনিয়নের আটগাও গ্রামে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পিয়াষ চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সংস্থাটির নির্বাহী পরিচালক তানভীর আহমেদ চৌধুরী।
দ্বি-বার্ষিক সম্মেলন
ইন্দুরকানি (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানিতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডব্লিউ এফ) এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আইবিডব্লিউএফ এর কার্যালয়ে উপজেলা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ।