বাগেরহাট জেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি শেখ মোঃ ইউনুসের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। ২৩ এপ্রিল (বৃহস্পতি বার) রাজধানীর স্কয়ার হাসপাতালে একদল বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এ ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসা চলাকালীন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা ও খুলনা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, জেলা কর্মপরিষদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ এমপি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গনে উপস্থিত থেকে জেলা সেক্রেটারির চিকিৎসার খোঁজ খবর রেখেছেন ও তার সুস্থতার জন্য দোয়া করেছেন।

চিকিৎসাধীন জেলা সেক্রেটারির আশুরোগ মুক্তি কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ,জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন, মিজানুর রহমান মল্লিক,অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ জেলা সেক্রেটারির আশুরোগ মুক্তি কামনা করেন ও তার সুস্থতার জন্য জেলা পর্যায়ের সকল নেতাকর্মী ও জেলা বাসীর প্রতি দোয়ার আহ্বান জানান।