করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: সম্প্রতি করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজারে এক অভিযানে মেয়াদ উর্ত্তীন ঔষধ ও পণ্য রাখার দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম গুনধর ইউনিয়নের মরিচখালী বাজারে একটি অভিযান পরিচালনা করেন।অভিযানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ,পণ্য রাখার দায়ে জুনাইদ মেডিসিন কর্ণারকে ৮ হাজার টাকা, খান মেডিকেল হলকে ৩ হাজার টাকা ও একটি হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
করিমগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সম্প্রতি করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজারে এক অভিযানে মেয়াদ উর্ত্তীন ঔষধ ও পণ্য রাখার দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।