হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলে শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সদস্য শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে রুকনগণ (সদস্য) অংশগ্রহণ করেন।
সকাল ৯টায় নাম নিবন্ধন ও ডেলিগেট কার্ড বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান শিক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন, সউদি আরব ও মিশর জামায়াতের সভাপতি মাওলানা আজাদ সোবহান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার সাহেদ আলী, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী।
শিক্ষা শিবিরের সমাপনী অধিবেশনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান।