জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে কলেজ শিক্ষার্থীর নগ্ন ছবি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নয়ন আহমেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ এপ্রিল সকালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই দিন ভোক্তভোগী কলেজ শিক্ষার্থী বাদী হয়ে সরিষাবাড়ী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

গ্রেফতার নয়ন আহমেদ উপজেলার সাত পোয়া ইউনিয়নের শিশুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।