বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নার্সিং অনুষদের অধীনে ‘বিএসসি ইন নার্সিং’ কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির আবেদন চলছে। চার বছর মেয়াদি এই কোর্স শেষে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছয় মাস ইন্টার্নশিপ করতে হবে। এসএসসি/ সমমান (২০২২ ও ২০২৩) এবং এইচএসসি/সমমান (২০২৪ ও ২০২৫) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

দুই পরীক্ষার জিপিএর যোগফল ন্যূনতম সাত হতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ-৩ এর কম হলে হবে না। জীববিজ্ঞানে উভয় পরীক্ষায় জিপিএ-৩ থাকতে হবে। ১ জুলাই তারিখে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ২২ বছর হতে হবে। ভর্তি পরীক্ষা ১শ’ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা, একাডেমিক ফলাফল ও মেডিকেল পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। উপজাতীয় প্রার্থীদের জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে। মোট আসনের অনধিক ১৫ শতাংশ পুরুষ প্রার্থীর মাধ্যমে পূরণ করা হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৫ এপ্রিল এবং আবেদনের শেষ সময় ২৫ এপ্রিল রাত ১২টা। ভর্তি পরীক্ষা আগামী ১৬ মে ২০২৬ সকাল ১০টায় বিএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ফলাফল একই দিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://www.bmu.ac.bd// প্রকাশ করা হবে। এ ছাড়া বিস্তারিত দেখুন এখানে https://www.bmu.ac.bd/notice/ 1751?from=all।