হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) সারাদেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৯০৫ জন।

রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯০৫ শিশু এবং গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৭১ হাজার ৫৪৩ শিশু।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৩ শিশু, গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৬৯ শিশু। গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫১ হাজার ২৪ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ২৫২ শিশু।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯২২ শিশু শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ১০০ শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।