প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আইনশৃঙ্খলা বা নিরাপত্তার ইস্যুতে প্রাথমিক আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবো।’

সূত্র: বাসস