ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কেই থ্রি-व्हीলার বা তিন চাকার যানবাহন চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, এসব থ্রি-হুইলার কেবল আঞ্চলিক বাজার, ফিডার রোড ও ফিলিং স্টেশন সংলগ্ন এলাকাতেই সীমাবদ্ধ থাকবে এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
মহাসড়কে দীর্ঘদিনের নৈরাজ্য দূর ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নতুন ‘অটো ফাইন সিস্টেম’ চালু করার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রযুক্তিনির্ভর এই অত্যাধুনিক ব্যবস্থার ফলে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং এবং বিপজ্জনকভাবে উল্টোপথে চলাচলসহ সব ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন এখন থেকে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে।
তিনি আরও জানান, মহাসড়কে নতুন স্থাপন করা এসব এআই ক্যামেরা পরিবহনে অনাকাঙ্ক্ষিত চাঁদাবাজির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। মালিক পক্ষ কিংবা শ্রমিক পক্ষ—যারাই মহাসড়কে আইন অমান্য করে চাঁদাবাজি করবে, ক্যামেরার নজরদারিতে তাদের সব অপকর্মের দৃশ্য নিখুঁতভাবে রেকর্ড থাকবে।
উদ্বোধন হওয়া নতুন অটো ফাইন সিস্টেমের কার্যকারিতা সম্পর্কে জানা যায়, এআই ক্যামেরা ট্রাফিক আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট ঘটনা শনাক্ত করার সঙ্গে সঙ্গেই তা স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াজাত করবে। পরবর্তীতে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মূল মালিকের মোবাইল ফোনে এসএমএসের (SMS) মাধ্যমে তাত্ক্ষণিকভাবে মামলার বিস্তারিত তথ্য এবং নির্ধারিত জরিমানার নোটিশ পাঠাবে।