ডা. শফিকুর রহমান
শ্রমিকের অধিকার আদায়ে সংসদের ভিতরে-বাইরে আমাদের লড়াই চলবে
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শ্রমিকের অধিকার আদায়ে সংসদের ভিতরে-বাইরে আমাদের লড়াই চলবে। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ গেইটে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ইতিহাস থেকে ১৪০ বছর বিদায় নিয়েছে। শিকাগো শহরে যে বেদনাদায়ক ঘটনা ঘটেছে, সারা বিশ্বে তা প্রতি বছর পালিত হয়। জাতিসংঘ এটাকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন দেশে শ্রমিক সমাবেশে সরকারি দল ও বিরোধী দল হাজির হয়, বক্তৃতা দেয়, বিভিন্ন প্রতিশ্রুতি দেয়— এই দেবো, সেই দেবো বলে; কিন্তু ১৪০ বছরে যদি তাদের ওয়াদার দশ ভাগের এক ভাগও বাস্তবায়ন করত, তাহলে এতদিনে শ্রমিকদের আর কোনো দাবি-দাওয়া অবশিষ্ট থাকত না।