বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, সাধারণ মানুষদের ঐক্যবদ্ধ করার জন্যে মুফাসসিরদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আজ ১৭ মে রোববার বিকেল ৫টায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিশেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, সাধারণ মানুষদের অন্তরে আল্লাহর ভয় তৈরী করার চেষ্টা করতে হবে। কারণ কারো অন্তরে আল্লাহর ভয় থাকলে সে যেমন ইবাদত-বন্দেগীতে ত্রæটি করতে পারে না; পাশাপাশি কোনো ধরনের অপরাধেও জড়ানোর আশঙ্কা থাকে না।

তিনি বলেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ। এদেশের মানুষ ঈমানের ব্যাপারে ও দীনের ব্যাপরে আপোসহীন। কুরআন ও সুন্নাহর কথা বললে তারা দ্বিধাহীনভাবেই তা গ্রহণ করেন।

তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র-সহ মানব জীবনের সকল ক্ষেত্রে তাকওয়ার যথাযথ চর্চার মাধ্যমে সমাজ থেকে অপরাধ, অন্যায় ও জুলুম দূর করা সম্ভব।

প্রধান অতিথি তার বক্তব্যে ভারতে মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন বন্ধেরও আহবান জানান। কার্যকরী পরিষদের সকল সদস্যদেরকে মাজলিসুল মুফাসসিরীনের কাজ বেগবান করার আহবান করেন।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী অধ্যাপক মাও নুরুল আমীন (এমপি) এর সঞ্চালনায় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ওলামা বিভাগের সেক্রেটারী ড. মুফতি মাও খলিলুর রহমান মাদানী। ওলামা বিভাগের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ ও মাজলিসের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যগণের অংশগ্রহণে অধিবেশনে বক্তব্য রাখেন দেশবরেণ্য উলামায়ে কেরাম।

বিশেষ অতিথি ড. মাও খলিলুর রহমান মাদানী তার বক্তব্যে সুন্দর সমাজ বিনির্মাণে মুফাসসিরদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং যে কোনো সামাজিক সংকট দূরীকরণে মুফাসসিরদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য আহবান জানান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শেরপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, ড. সামিউল হক ফারুকী, ড. আব্দুস সামাদ, ড আবুল কালাম আজাদ বাশার, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, ড. আ ন ম রশিদ মাদানী, অধ্যক্ষ মাও ড. মহিউদ্দিন প্রমুখ।