বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটির উদ্যোগে জুলাই শহীদ পরিবারের মাঝে কুরবানির পশু ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে জুলাই শহীদ ২৩টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও কুরবানির পশু উপহার প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য যথাক্রমে আব্দুর রহিম জীবন, মাওলানা জাকির হোসাইন, মতিউর রহমান খান চপল, মো. আব্দুর রহমান, হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।