আজ (২৮ মে) সকাল থেকে জুলাই শহীদ পরিবারের সাথে জামায়াত নেতৃবৃন্দ ঈদুল আজহা উৎযাপন করেন। সকাল থেকে দিনভর ঢাকা মহানগরীতে বসবাসরত শহীদ পরিবারের বাসায় বাসায় ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
নেতৃবৃন্দ সকালে পল্টন এলাকায় শহীদ কামাল মিয়ার পরিবারে যান। পরে দুপুরে, ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী এলাকায় শহীদ আসলাম, শহীদ আরিফ, শহীদ শাহাদাত হোসেন শাওন, শহীদ জিহাদ, শহীদ জাহাঙ্গীর আলমের পরিবারে যান। এরপর কুতুবখালীতে শহীদ নাঈম হাওলাদার, শহীদ শাকিল, শহীদ নাছির উদ্দিনের বাসায় এবং মোকাররম মসজিদ শেখদীতে শহীদ নুর হোসেন, শহীদ জিহাদ হোসেন, শহীদ আহমদ আবদুল্লাহ, শহীদ জাহাঙ্গীর খাঁ, শহীদ রবিন মিয়া ও শহীদ আব্দুল হান্নানের পরিবারে যান। এসময় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সার্বিক খোঁজখবর নেন। এবং প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।