আজ বুধবার (২৭ মে) জামায়াতে ইসলামী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারজন শীর্ষ নেতা ঢাকায় বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করবেন।

বিজ্ঞপ্তিতে জানায়, নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি সকাল ৭:৩০টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।

নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি সকাল ৭:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে (আহলে হাদীসের ঈদগাহ মাঠ) ঈদের নামাজ আদায় করবেন।

নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি সকাল ৭:৩০টায় বারিধারা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ সকাল ৭:০০টায় বসুন্ধরা বড় মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করবেন।