সীরাতুন্নবী (সা.) উপলক্ষে নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে রাজধানীর মহাখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে মহাখালী গাউসুল আজম মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।

প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রতিযোগী অংশগ্রহণ করেন। কুরআনুল কারিমের হিফজ ও তিলাওয়াতের মাধ্যমে তারা নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা সীরাতুন্নবী (সা.)-এর আদর্শ অনুসরণের পাশাপাশি নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, প্রতিযোগীদের অভিভাবক এবং আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।