দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিইসিকে নির্বাচনী কার্যক্রমে সহায়তা করার জন্য ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
জাতীয় সংসদ সদস্যদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচনে সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।