বাংলাদেশ জামায়াতে ইসলামী গেণ্ডারিয়া উত্তর থানার উদ্যোগে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে দয়াগঞ্জে (৪০ নং ওয়ার্ড) সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরবানির গোশত বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মুহাম্মদ আব্দুল মান্নান।
গেণ্ডারিয়া উত্তর থানা নায়েবে আমীর হাসানুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারী দক্ষিণ থানা আমীর মাহফুজুর রহমান, গেণ্ডারিয়া উত্তর থানা কর্মপরিষদ সদস্য এনামুল হক সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।