সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা মারা গেছেন।
সিঙ্গাপুরের একটি হাসপাতালে শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিজানুর রহমান সিনহার মেয়ে তাসনিম সিনহা ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ি ও লৌহজং) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়ের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হামিদুর রহমান সিনহা ও মায়ের নাম নূরজাহান সিনহা।
১৯৯০ সালের মিজানুর রহমান সিনহা বিএনপিতে যোগদান করেন।