বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন - শৃঙ্খলা, সততা এবং ধৈর্যশক্তি নিয়ে যুবকদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য সামনে এগিয়ে যেতে হবে। 'We want Justice' এ স্লোগানকে বুকে ধারণ করে জ্ঞানার্জন, দক্ষতা এবং দাওয়াতি কাজের মাধ্যমে যুবকদেরকে সংগঠিত করতে হবে। যুবকরাই এ সমাজকে বদলে দেবে ইনশাহআল্লাহ।
শুক্রবার (১৯ এপ্রিল) রংপুরের একটি মিলনায়তনে রংপুর জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রংপুর জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা মোস্তাক আহমদের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মোঃ মোশাররফ হোসেনের পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের আমীর ও রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, জেলা ওলামা বিভাগের সভাপতি ও বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল আমিন এমপি, জেলা যুব বিভাগের সেক্রেটারি আসাদুজ্জামান শিমুল এবং ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা সভাপতি মোঃ হামিদুর রহমান।
উক্ত শিক্ষা বৈঠকে রংপুর জেলা যুব বিভাগের সকল উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলগণ অংশ গ্রহণ করেন।