বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, পবিত্র ঈদুল আযহার শিক্ষা হলো ত্যাগ, তাকওয়া, মানবকল্যাণ ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এই আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

আজ (৩১ মে) সকালে মহেশখালী দক্ষিণ থানা শাখা আয়োজিত ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হামিদ আযাদ বলেন, ঈদুল আযহা আমাদেরকে আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। বর্তমান সময়ে দেশ নানা সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। অব্যবস্থাপনা ও নৈতিক অবক্ষয়ের কারণে জনগণ নানাভাবে কষ্ট ভোগ করছে। এসব সংকট উত্তরণে কোরআন-সুন্নাহভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।

ড. হামিদ আযাদ সড়কের অনিয়মের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন সড়কে সীমাহীন অব্যবস্থাপনার কারণেই একের পর এক দূর্ঘটনার ঘটনা ঘটছে। ড. হামিদ আযাদ সড়কে স্থবিরতা ফিরাতে এবং মানুষের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ড. হামিদ আযাদ কুরবানির ব্যর্য অপসারণে সীমাহীন গাফিলতিরও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন এবারের ব্যর্য অপসারণে সংশ্লিষ্ট প্রশাসনের অনিয়ম স্পষ্ট হয়েছে

মতবিনিময় সভায় কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাকের হোসেন, কক্সবাজার শহর সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, মহেশখালী দক্ষিণ সভাপতি মাস্টার শামিম ইকবাল ও সেক্রেটারি আবুর রহিম সহ জেলা ও উপজালের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।