জামালপর সংবাদদাতা

বুধবার ২৯ এপ্রিল ব্র্যাক জামালপুর অঞ্চলের আওতাধীন, নান্দিনা এলাকার অন্তর্গত নরুন্দি শাখায় ব্র্যাক অফিসের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচী জামালপুরের সহযোগিতায় এর আয়োজন করা হয়। ক্যাম্পে ৩২৮ জন চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান শেষে বিনা মূল্যে চশমা প্রদান করা হয়।

উক্ত চক্ষু পরীক্ষা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন জামালপুর শহরের পাঁচ রাস্তায় অবস্থিত সেবাদান প্রতিষ্ঠান হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতাল লিমিটেডের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মো. মোন্তাসির বিল্লাহ হৃদয়, ডাঃ নাহিদ ফেরদৌস রাকিব, প্যারা মেডিকেল মো. জুলহাস উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন শিমসন হালদার আঞ্চলিক ব্যবস্থাপক মাইক্রোফাইন্যান্স(দাবি)।

উপস্থিত ছিলেন , ব্র্যাকের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী এসএস লিড জেনারেশন মো. আবু সাইদ, এলাকা ব্যবস্থাপক মো. জুয়েল মিয়া,জামালপুর আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক বদরুল আলম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মো. জুলফিকার আলম, হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতাল লিমিটেডের মার্কেটিং ইনচার্জ মো. রকিবুল ইসলাম রুনু, সিঃ মার্কেটিং অফিসার মো. রমজান আলী প্রমুখ। এমন মহৎ উদ্যোগে এলাকার লোকজন ব্র্যাকের প্রতি কৃতজ্ঞ ও ভূয়সী প্রশংসা করেন।