রংপুরে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর বীমা গ্রাহক রমজান মিয়ার পরিবারের নিকট মরোনত্তর ২ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে রংপুর নগরীর মোতাহার গ্রুপ অব ইন্ডাজট্রিজ এর প্রধান কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স এর চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
অনুষ্ঠানে বীমা গ্রাহক রমজান মিয়ার মরোনত্তর ২ লাখ টাকার বীমা দাবীর চেক তার স্ত্রী ও নমিনী মুক্তা বেগমের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর কর্মচারী হওয়ায় রমজান মিয়ার পরিবারকে মোতাহার গ্রুপের পক্ষ থেকে আরও এক লাখ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে অবসর জনিত কারণে ২ জনের মধ্যে এক লাখ কোরে টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স এর চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, প্রতিটি মানুষের ভবিষ্যৎ সামাজিক ও আর্থিক নিরাত্তার ঝুঁকি মোকাবেলার জন্য জীবন বীমার পলিসি গ্রহণ করা উচিত। তিনি বলেন, আমরা ইসলামী শরীয়াহ র্বোড অনুযায়ী এই বীমা কার্যক্রম পরিচালনা করছি।
বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর রংপুর বিভাগীয় অফিসের ডিপি এইস ও ইনচার্জ মোহাম্মদ আব্দুল মানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শেষে দোয়া পরিচালনা করা হয়।