জৈন্তাপুর সংবাদদাতা : জৈন্তাপুর উপজেলার সকল তফসিলী ব্যাংক কর্তৃক আয়োজিত প্রকৃত কৃষকদের মধ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল সোমবার সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলয়নাতনে এই কৃষি ঋণ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক কর্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক খালেদ আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষির ওপর নির্ভরশীল। কৃষক বাঁচলে বাঁচবে কৃষি। কৃষি জমি থাকার সত্ত্বেও অনেক কৃষক-কৃষানী প্রয়োজনীয় অর্থের অভাবে কৃষি যন্ত্রাংশসহ নিত্য প্রয়োজনীয় উপকরণ ক্রয় করতে সক্ষম হতে পারেন নাই। বর্তমান সরকার কৃষিবান্ধব হওয়ার পাশাপাশি খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কৃষি সেচ সুবিধা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্য জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে ক্ষুদ্র, মাঝারী ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বাণিজ্যিক আকারে কৃষি বিপ্লবের লক্ষ্যে উপজেলার ৮টি তফসিলী ব্যাংক সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।