বিশিষ্ট ব্যাংকার মো: আব্দুল্লাহ আল-মামুন ২৮ এপ্রিল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। মো: আব্দুল্লাহ আল-মামুন জামালপুর জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাছাড়া তিনি হিসাব বিজ্ঞানে এমবিএ ডিগ্রি অর্জন করার পর কানাডা’র টরেন্টো থেকে কানাডিয়ান সিকিউরিটিজ কোর্স (সিএসসি) ও সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্লানিং (সিএফপি) সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এসিবিএ সম্পন্ন করেন।
মো: আব্দুল্লাহ আল-মামুন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয় ও শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ২৮ বছর নিয়োজিত থেকে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ১৯৯৮ সালের ৩০ এপ্রিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-তে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন এবং সর্বশেষ ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিবিও হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব মো: আব্দুল্লাহ আল-মামুন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ৩টি কর্পোরেট শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে দীর্ঘ সময় কাজ করে শাখার ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়া মো: আব্দুল্লাহ আল-মামুন তার কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। প্রেসবিজ্ঞপ্তি।
রাজশাহীতে মদপানে
কলেজছাত্রের মৃত্যু
রাজশাহী ব্যুরো
রাজশাহীতে মদপান করে অসুস্থ হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম জাহিদ হাসান অলি (২০)। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।জাহিদ নগরের বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় কয়েকজন বন্ধুর সঙ্গে থাকতেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, জাহিদ নিয়মিত মদপান করতেন না। শখের বসে দুই দিন আগে বন্ধুদের সঙ্গে মদ পান করেন। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে মদপানের বিষয়টি পরিবারের কাছে জানাজানি হওয়ার আশঙ্কায় হাসপাতালে ভর্তি হননি। বুধবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধুরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।