আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বৈধ পথে রেমিট্যান্স প্রবাহকে উৎসাহ প্রদান এবং প্রবাসী গ্রাহকদের সম্মাননা জানাতে ঈদ-উল ফিতর রেমিট্যান্স ক্যাম্পেইন -২০২৬ এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে নির্বাচিত তিনজন গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেন। ক্যাম্পেইনের আওতায় ১ম পুরস্কার হিসেবে মোটরসাইকেল, ২য় পুরস্কার হিসেবে ল্যাপটপ এবং ৩য় পুরস্কার হিসেবে ফ্রিজ প্রদান করা হয়।
মোঃ রাফাত উল্লা খান পুরস্কারপ্রাাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময় দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে গুরুত্ব দিয়ে থাকে। আমাদের প্রবাসী ভাই- বোনেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী এবং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরও উৎসাহিত করবে।”
ক্যাম্পেইনের আওতায় ১ম, ২য় ও ৩য় পুরস্কারপ্রাপ্তরা হলেনÑ ব্যাংকের নরসিংদী হাতিরদিয়া এজেন্ট আউটলেটের গ্রাহক মোছাঃ মারজিয়া, ব্রাহ্মণবাড়িয়া চান্দলা এজেন্ট আউটলেটের লাকী আক্তার এবং কাঠগড়া শাখার মোঃ সুমন মিয়া।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসাইন, এস. এম. আবু জাফর, সৈয়দ আবুল হাশেম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ হাবিব উল্লাহ্, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মীর মোহাম্মদ হাসানুল জাহেদসহ ব্যাংকের অন্যান্য শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি।