বললেন কৃষি ও কৃষকের উন্নয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে হবে বললেন বিএডিসি’র চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম। গতকাল রোববার কৃষি ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সদর দপ্তরস্থ সকল কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি এ উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন যে, বিএডিসি’র সাফল্য এককভাবে কারো উপর নির্ভর করে না। এটি নির্ভর করে বিএডিসিতে কর্মরত সকলের প্রচেষ্টার উপর। সরকারের পলিসি বাস্তবায়নে আইনানুগ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। গতানুগতিক কার্যক্রমের বাইরে গিয়ে কৃষকদের চাহিদার সাথে সঙ্গতি রেখে ইনোভেটিভ কার্যক্রমও গ্রহণ করতে হবে। তবেই বিএডিসি আরো একটি কার্যকর সংস্থায় পরিণত হতে পারবে। এজন্য বিএডিসি’র থাকতে হবে একটি সুনির্দিষ্ট ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা।
যুগোপযোগী কর্মকৌশল গ্রহণ করে বিএডিসি’র গ্রহণযোগ্যতা সরকারের নিকট বৃদ্ধিপূর্বক কৃষির অন্যতম একটি অত্যাবশ্যকীয় ও অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপস্থিত সকল কর্মকর্তাকে জবাবদিহিতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দায়িত্বপালনে চেয়ারম্যান, বিএডিসি নির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি