এক্সে, রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার অনুরোধের পর ইরান সরকার আট নারীকে মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা থেকে সরে এসেছে। তবে এই দাবি অস্বীকার করেছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি কৃতজ্ঞ যে ইরান ও তাদের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার অনুরোধকে সম্মান জানিয়েছে এবং পরিকল্পিত মৃত্যুদ- কার্যকর বন্ধ করেছে। এর আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছিলেন, সরকারবিরোধী বিক্ষোভে আটক আট নারীকে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা রয়েছে। তিনি তাদের মুক্তির আহ্বান জানিয়ে বলেন, এটি চলমান আলোচনায় ইরানের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে ওই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করা হয়নি, যদিও কয়েকজন নারীর ছবি শেয়ার করা হয়েছিল। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, জানুয়ারির বিক্ষোভে আটক অন্তত একজন নারীকে ইতোমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আরও একজন এমন অভিযোগের মুখোমুখি, যার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে।