বাংলাদেশ ফুটবল লিগে এই প্রথম সাফ অঞ্চলের ৫ জন ফুটবলার ¯’ানীয় হিসেবে খেলার সুযোগ পা”েছন। এর বাইরে বিদেশি কোটায় রয়েছেন তিনজন। তবে সপ্তাহখানেক আগে বাফুফে সভাপতির কাছে লিগে খেলা শীর্ষ ফুটবলাররা সাফ কোটা বাতিলের দাবি জানালেও গতকাল রোববার সেই অব¯’ান থেকে সরে এসেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই সদস্যের সঙ্গে অনুষ্টিত সভায় ফুটবলাররা সাফ ও এর বাইরের বিদেশি কোটায় দুইজন করে মোট চারজন খেলোয়াড় রাখার নতুন প্রস্তাব দিয়েছেন। আগের চিঠিতে ফুটবলারদের আরও চারটি দাবি থাকলেও এদিন সেগুলো উত্থাপন করেনি ফুটবলাররা। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম সভায় ফুটবলারদের পক্ষে নেতৃত্ব দেন। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা ফেডারেশনের কাছে দুইজন সার্ক ও বিদেশি কোটা দাবি রেখেছি। আশা করি ফেডারেশন আমাদের দাবি বিবেচনা করবে। আমরা চাই ফুটবলার, ক্লাব ও ফেডারেশনÑসবার সঙ্গে সুসম্পর্ক থাকুক। সাফের যেহেতু একটি সিদ্ধান্ত আছে, এই অঞ্চলের ফুটবলাররা একে অপরের দেশে ¯’ানীয় হিসেবে খেলতে পারবে। আমরাও চাই সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক থাকুক।’
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ফুটবলারদের নতুন দাবিগুলো আমরা পেয়েছি। সেটা বাফুফে সভাপতি তাবিথ আওয়ালকে জানানো হবে এবং নির্বাহী কমিটির সভায় বিষয়টি পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ উল্লেখ্য গত সপ্তাহে খেলোয়াড় কল্যাণ সমিতির প্যাডে খেলোয়াড়েরা সভাপতির কাছে আবেদন করলেও গতকাল তা করা হয়েছে সাদা কাগজে। সেখানে ২০ জন ফুটবলার স্বাক্ষর করেছেন।