চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর রিয়াল মাদ্রিদ সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন এক বার্তা দিয়েছেন কিলিয়ান এমবাপে। এই পরাজয়ের যন্ত্রণা স্বীকার করলেও তিনি জোর দিয়ে বলেছেন, তার দলকে দায়িত্ব নিতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে শিগগিরই সাফল্য ফিরে আসবে বলে ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রিয়ালের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের স্বপ্ন এখনো অধরাই থেকে গেল এমবাপের জন্য। স্প্যানিশ জায়ান্টরা চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয় লেগে দারুণ লড়াই করেও ৬-৪ ব্যবধানে পিছিয়ে থেকে ছিটকে গেছে। শেষ বাঁশি বাজার পর দুই লেগেই গোল করা এমবাপে সোশাল মিডিয়ায় এই ফল নিয়ে হতাশা ব্যক্ত করেন। একই সঙ্গে পুরো ম্যাচজুড়ে দলের লড়াইয়ের প্রশংসা করেছেন।