সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে ২০২৩ সালে যোগ দেওয়ার পর থেকেই শিরোপা জয়ের অপেক্ষায় ছিলেন ক্রিস্ট্রিয়ানো রোনালদো। এবার সেই অপেক্ষার অবসান হয়েছে। এবার তার জোড়া গোলে সৌদি প্রো লিগের শেষ রাউন্ডে ৪-১ গোলে দামাককে হারিয়ে শিরোপা জিতেছে আল নাসর। বৃহস্পতিবার রিয়াদের আল-আওয়াল পার্কে এই জয়ের মাধ্যমে ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবারের মতো লিগ শিরোপা ঘরে তুললো আল নাসর। একই সঙ্গে সৌদি ক্লাবটির হয়ে প্রথমবার কোনো মেজর ট্রফি জিতলেন পর্তুগীজ তারকা। গত সপ্তাহে গাম্বা ওসাকার কাছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ফাইনালে হারের হতাশা এবার শিরোপা জয়ে কিছুটা হলেও কমলো। ম্যাচে আল নাসর শুরুর দিকে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল কম। তবে নিজেদের গুছিয়ে নিয়ে টানা আক্রমণ শুরুর পর প্রথমবারের মতো এগিয়ে যায় ৩৩ মিনিটে সাদিও মানের গোলে। কর্নার থেকে আসা বল ফাঁকায় দাঁড়িয়ে জালে পাঠান তিনি। পুরো প্রথমার্ধজুড়ে সক্রিয় ছিলেন জোয়াও ফেলিক্স। ডান প্রান্ত ও মাঝমাঠে ঘুরে বেড়িয়ে আক্রমণে গতি আনছিলেন তিনি। খেলার ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নাসর। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ফরাসি উইঙ্গার কোমান। এর ছয় মিনিট পর পেনাল্টি পেয়ে সফল স্পট কিকে মোরলায়ের গোলে ব্যবধান কমায় দামাক। যদিও তাদের সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। ম্যাচের ৬৩ মিনিটে ডি-বক্সের বাঁদিক থেকে সরাসরি ফ্রি কিকে দূরের পোস্ট ঘেঁষে বল জালে জড়িয়ে দেন রোনালদো। আর ৮১ মিনিটে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগে বক্সের ডান দিকে বল পেয়েই ছয় গজ সামনে থেকে বুলেট গতির শটে জয়টা একরকম নিশ্চিত করে ফেলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। তাতেই লিগ শিরোপা নিশ্চিত হয়। এবারের লিগে পর্তুগিজ তারকার গোল মোট ২৮টি। আর তার ক্যারিয়ার গোল হলো ৯৭৩টি।
ফুটবল
রোনালদো জাদুতে চ্যাম্পিয়ন আল নাসর
সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে ২০২৩ সালে যোগ দেওয়ার পর থেকেই শিরোপা জয়ের অপেক্ষায় ছিলেন ক্রিস্ট্রিয়ানো রোনালদো। এবার সেই অপেক্ষার অবসান হয়েছে।
Printed Edition