স্যুট আর মাথায় কেফিয়েহ পরা ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি যখন ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষ আর শত শত ফিলিস্তিনি অ্যাথলেটের মৃত্যুর বর্ণনা দিচ্ছিলেন, তখন তার তীক্ষè কণ্ঠ উপস্থিত সবার নজর কেড়ে নেয়। ফিফা কংগ্রেসের মঞ্চে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় যখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফিলিস্তিনের রাজউব এবং ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বাসিম শেখ সুলেমানকে একসাথে মঞ্চে ডেকে ফটো সেশন ও করমর্দনের অনুরোধ করেন। ইনফান্তিনোর উদ্দেশ্য ছিল ফুটবলের মাধ্যমে শান্তির বার্তা দেয়া, কিন্তু জিব্রিল রাজউব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। রাজউব তার প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘ইসরায়েলি প্রতিনিধিদের আগে প্রমাণ করতে হবে যে তারা ফিফার নীতিমালা ও মানবিক আদর্শের প্রতি দায়বদ্ধ। ইনফান্তিনো হয়তো শান্তির সেতুবন্ধন তৈরি করতে চেয়েছেন, কিন্তু তিনি ফিলিস্তিনি জনগণের এবং আমাদের ক্রীড়া পরিবারের গভীর ক্ষত ও কষ্টের কথা জানেন না। সংবাদমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে যে, ইনফান্তিনো এমন এক ‘ভিভিআইপি’ জগতে বাস করেন যা সাধারণ মানুষের রূঢ় বাস্তবতা থেকে অনেক দূরে।