‘স্ট্রিট চাইল্ড বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। অন্যদিকে মেয়েদের কাপ বিভাগে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক মেক্সিকো। এছাড়া শিল্ড বিভাগে ছেলেদের মধ্যে ইন্দোনেশিয়া এবং মেয়েদের মধ্যে ব্রাজিল শিরোপা জিতে নেয়। ব্রাজিল দলের অধিনায়ক জোয়াও জেভি বলেন, ‘এটি আমাদের দীর্ঘ যাত্রার সফল সমাপ্তি। দুই বছর ধরে আমরা কঠোর অনুশীলন করেছি। ব্রাজিলের প্রতিনিধিত্ব করে দেশের বাইরে খেলতে পারা ভাষায় প্রকাশ করার মতো নয়।’ টুর্নামেন্টটি উপলক্ষে ফুটবল, সংগীত ও উৎসবের আমেজে মুখর ছিল মেক্সিকো। এবারের আসরে ব্রাজিলের ছেলেদের দল বাসে নেচে উদযাপন করেছে শিরোপা জয়, আর স্বাগতিক মেক্সিকোর মেয়েরা ঘরের মাঠে ট্রফি উঁচিয়ে উল্লাসে মাতেন।