দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা অক্ষুন্ন রাখে নিজেদের প্রমাণ করতে চায় পিটার বাটলারের শিষ্যরা। আগামী ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত ভারতের গোয়া শহরে অনুষ্ঠিত হবে ২০২৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে। বর্তমানে পিটার বাটলারের দল থাইল্যান্ডের ব্যাংককে অনুশীলন করছে। দলে রয়েছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। আনিকা এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে গোল পেয়েছেন। সামনে আরও গোল পেতে চান। গতকাল বৃহস্পতিবার ব্যাংককে অনুশীলনের ফাঁকে বাফুফের দেয়া ভিডিও বার্তায় দলের প্রস্তুতি নিয়ে শুরুতে বলেছেন, ‘এখন পর্যন্ত সফরটি বেশ ভালো ছিল। আমরা চট্টগ্রামে এক সপ্তাহের ক্যাম্প দিয়ে শুরু করেছিলাম। সেটি একটি ভালো শুরু ছিল এবং এখন আমরা থাইল্যান্ডে আছি। এখানে বেশ গরম, তবে আবহাওয়ার সাথে মানিয়ে নিচ্ছি এবং প্রতিটি দিন ধরে ধরে সামনে এগোচ্ছি।’ নিজের পারফরম্যান্স এবং গোল করা প্রসঙ্গে এই মিডফিল্ডার বলেছেন, ‘শুরুটা দারুণ হয়েছে। গোল করতে পেরে আমি আনন্দিত। সামনে এখনও অনেকটা পথ বাকি, তবে আমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং স্বাচ্ছন্দ্য বোধ করছি। আশা করছি ভবিষ্যতে আরও গোল পাবো এবং দলের ফলাফল আরও ভালো হবে।’ থাইল্যান্ডের সুযোগ-সুবিধা নিয়ে আনিকা সন্তুষ্ট, ‘হ্যাঁ, আমি মনে করি এখানকার সুযোগ-সুবিধা চমৎকার। থাইল্যান্ডের এই ক্যাম্পের সুযোগ-সুবিধাগুলো সত্যিই দারুণ। আমাদের এখানে খুব ভালো পিচ, ড্রেসিংরুম এবং আইস বাথসহ সবকিছুই আছে। এটি আমাদের অনেক সাহায্য করবে। যেহেতু এখানকার আবহাওয়া বেশ তপ্ত, আমার মনে হয় ভারতে আরও ভালোভাবে মানিয়ে নিতে পারবো।’ ভারতের সাফকে ঘিরে প্রত্যাশার কথা শোনালেন আনিকা, ‘প্রত্যাশা অনেক বেশি। আমরা জিততে চাই এবং বাংলাদেশের জন্য ট্রফি নিয়ে যেতে সেরাটা উজাড় করে দেবো।’
ফুটবল
শিরোপা অক্ষুণ্ন রাখতে চান সুইডেন প্রবাসী আনিকা
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা অক্ষুন্ন রাখে নিজেদের প্রমাণ করতে চায় পিটার বাটলারের শিষ্যরা। আগামী ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত ভারতের গোয়া শহরে অনুষ্ঠিত হবে ২০২৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপ।