রংপুর নগরীর উত্তম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ গত ১৪ মে বৃহস্পতিবার প্রতিষ্ঠান চত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ (গঙ্গাচড়া-সিটি আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মুহাম্মদ রায়হান সিরাজী। উত্তম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহম্মদ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে রায়হান সিরাজী এমপি বলেন, আজকের শিক্ষাথীরাই লেখাপড়া শিখে একদিন আগামীর ভবিষ্যৎ রচনা করবে এবং সামনে এগিয়ে যেতে হবে। পিছনের বেঞ্চে বসা ছেলেটি একদিন দেখা যাবে উদ্যাক্তা হয়ে আছে আর সামনের বেঞ্চে বসা ছেলেটি সেই উদ্যাক্তার প্রতিষ্ঠানেচাকুরি করছে। তাই পিছু হটার কোনো সুজোগ নেই। শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ২০ টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।