মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জামায়াতে ইসলামীর রুকন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মঠবাড়ীয়া পৌরসভার সভাপতি ও পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন মৃধা (৫০) গত শনিবার বিকেলে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) তিনি স্ত্রী , তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

গত রোববার সকালে মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে জানাজা নামাজ শেষে পৌরসভার ৮ নং ওয়ার্ড নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমির মাওলানা আব্দুর রব জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক, পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মঠবাড়ীয়া উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মোঃ আঃ জলিল শরীফ, সেক্রেটারি আবুল কালাম আজাদ শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।