দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের নির্দেশক্রমে এবং দোকান মালিকদের সর্বসম্মত

সিদ্ধান্তে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দোকন মালিক সমিতি জানিয়েছে, এই কমিটি অচিরেই একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

৩১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে খন্দকার আকতার হামিদ পবনকে এবং সদস্য সচিব করা হয়েছে মো. শাহ আলম বেপারীকে। কমিটির অন্য সদস্যরা হলেন, মোঃ মাহবুবুর রহমান বাচ্চু, মোঃ খালেদ বেপারী, মোঃ শাহ আলম ভুলন, মোঃ মনির হোসেন, নুর ইসলাম তালুকদার, মোঃ শামিম মোল্লা, মোঃ নাসির উদ্দিন, সাইফুল ইসলাম এসান, মোঃ সেকান্দার বাদশাহ, মোঃ কামরুল হাসান, বি.এম. হাসান, মোঃ রাকিবুল হাসান, মোঃ মিলন লস্কর, মোঃ আমিনুল হক, মোঃ নুরুজ্জামান শিপু, মোঃ শাহাব উদ্দীন, মোঃ মাহাবুব হাসান, মেঃ গিয়াস উদ্দীন আহম্মদ বাচ্চু, মোঃ নজরুল ইসলাম, মেঃ শামিম আহমেদ, মোঃ আনোয়ার হোসেন, পলাশ, হুমায়ন কবির, মঞ্জুর রহমান, সুমন রানা, মোঃ সিরাজুল ইসলাম, রিপন ঢালি, আকিবুল ইসলাম আরিয়ান।