গোপালপুর (টাংগাইল) সংবাদদাতা : গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সুজনবাড়ী বাড়ী গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণে অভিযোগে মালয়েশীয়া প্রবাসী একাব্বর আলীকে পুলিশ গ্রেফতার করেছে। গত রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রাম থেকে তাকে আটক করে। গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন খবরটি নিশ্চিত করেন। এর আগে গত রবিবার বিকাল চারটায় থানায় ধর্ষণ মামলা দায়ের হয়। মামলার একমাত্র আসামী করা একই গ্রামের একাব্বর আলীকে। মামলার বাদী হলেন ধর্ষিতার মা হামিদা বেগম। এ দিকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে হত সোমবার বিকালে ধর্ষিতার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়। কতর্ব্যরত ডাক্তার ধর্ষিতার যাবতীয় আলামত সংগ্রহ করে পুলিশের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠায়। টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালেন পরিচালক ডাঃ এম এ কদ্দুসটি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তবে সিভিল সার্জন ডাঃ এফএম মাহবুবুল আলম জানান, ধর্ষণের ৯৬ ঘন্টা পর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। ৭২ ঘন্টা পার হলে ধর্ষণের আলামত অনেকাংশে নষ্ট হয়ে যায়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে সুজনবাড়ী গ্রামের ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে একই গ্রামের বাসিন্দা, তিন সন্তানের জনক এবং প্রবাসী ফেরত একাব্বর আলী।
গ্রাম-গঞ্জ-শহর
ধর্ষক গ্রেফতার
গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সুজনবাড়ী বাড়ী গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণে অভিযোগে মালয়েশীয়া প্রবাসী একাব্বর আলীকে পুলিশ গ্রেফতার করেছে।