গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন, সৎ যোগ্য আদর্শ নেতৃত্ব ছাড়া সমাজে ইসলাম কায়েম করা সম্ভব নয়, তিনি কোরআন হাদিসের প্রয়োজনীয় জ্ঞান এবং বাস্তব জীবনে প্রতিটি পদক্ষেপে ইসলামের যাবতীয় জ্ঞান অর্জন করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। শুধু তাই নয় আল্লাহ প্রদত্ত মহা পবিত্র আল-কোরআন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত হাদিস অনুযায়ী জীবনের সার্বিক কল্যাণ সাধনের যে মহান লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কাজ করে যাচ্ছে সে ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ ভাবে মানুষের মাঝে দাওয়াত প্রদানের আহ্বান জানান। তিনি গত ১৪ই এপ্রিল মঙ্গলবার স্থানীয় দারুল আমান ট্রাস্টে জেলার বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা আমির ও গাইবান্ধা সদর দুই আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরের আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমির ডাক্তার আব্দুর রহিম সরকার। আরো বক্তব্য রাখেন জেলার সহ সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান,ফয়সাল কবির রানা আরো বক্তব্য রাখেন জেলা ইউনিটের সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক ,জেলা কর্ম পরিষদ সদস্য ও শূরা সদস্য বৃন্দ । দিন ব্যাপী শিক্ষা শিবিরের পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক।
গ্রাম-গঞ্জ-শহর
সৎ যোগ্য নেতৃত্ব ছাড়া ইনসাফ কায়েম সম্ভব নয় -মাওলানা মমতাজ উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন