আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাই থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন ইউপি মেম্বারসহ ৬ জনকে গ্রেফতার করেছে। রোববার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, রোববার রাতে অপরাধীদের ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ও পাঁচুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ফৌজদার (৬০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার মধ্য বোয়ালী গ্রামের কবেজ আলীর ছেলে। আত্রাই থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার তদন্তপ্রাপ্ত আসামী তিনি।