দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে দাউদকান্দি মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফয়সাল তানভীরের দিকনির্দেশনায় থানা অফিসার ইনচার্জ এম. আবদুল হালিমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল ইসলাম ও এএসআই (নিরস্ত্র) আতিকুর রহমান ভূইয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ফার্নিচার পট্টি এলাকায় হাবিব স্টোরের সামনে পাকা রাস্তা থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো—রিফাত (২০), পিতা হানিফ মিয়া, মূল বাড়ি চান্দিনা উপজেলার অম্বরপুর এবং বর্তমানে গৌরীপুরের সরকারপুর এলাকায় বসবাসকারী; এবং হাবিব (১৮ বছর ৩ মাস), পিতা মৃত সাদেক, গ্রামের বাড়ি লখাইতলী, মালিগাঁও ইউনিয়ন, দাউদকান্দি।তাদের কাছ থেকে মোট ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রাম-গঞ্জ-শহর
দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেফতার ২
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।