ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ফুলপুরে পুত্র কামাল হোসেন হত্যার সবোর্চ্চ শাস্তির দাবি জানিয়েছেন মা খোদেজা বেগম। নিহত কামাল হোসেন (৩৫) উপজেলার পয়ারী ২য় খন্ড গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। গত ২৭ মার্চ রাতে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত আবু তাহের এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকে। এতে কামাল হোসেন আহত হলে স্থানীয় লোকজন বাড়িতে পাঠিয়ে দিলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে নিহতের ভাই ছাইফুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত আবু তাহেরের লোকজন নানান ধরনের ভয়ভীতি দেখিয়ে মামলা বাতিল করতে চাপ সৃষ্টি করছে। এতে করে কামাল হোসেনের পরিবার নিরাপত্তা হীনতাসহ বিচার নিয়ে শঙ্কিত।এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ফয়েজ উদ্দিন জানান, আবু তাহের এলোপাথাড়ি কিল ঘুষি শুরু করলে তিনি বাধা দিলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে আহত করে।
গ্রাম-গঞ্জ-শহর
ফুলপুরে পুত্র হত্যার সবোর্চ্চ শাস্তির দাবি মায়ের
ফুলপুরে পুত্র কামাল হোসেন হত্যার সবোর্চ্চ শাস্তির দাবি জানিয়েছেন মা খোদেজা বেগম। নিহত কামাল হোসেন (৩৫) উপজেলার পয়ারী ২য় খন্ড গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। গত ২৭ মার্চ রাতে কৃষি
Printed Edition