জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাট প্রেসক্লাবে এক প্রতিবাদ সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী মোঃ আজিজুর রহমান তার বিরুদ্ধে আনা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। শনিবার বেলা ১১টায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৭ এপ্রিল একই স্থানে তার বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করা হয়। এতে মোঃ মাহফুজুল হক কুপরামর্শ দিয়ে মোঃ তারেক হাসান (মিঠু)-কে ব্যবহার করে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উপস্থাপন করান।
তিনি জানান, তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, মিথ্যা মামলা, মারধর ও নারী আটকে রাখার মতো গুরুতর অভিযোগ আনা হলেও এসব সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।