বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার মহিলা বিভাগের নেত্রীরা জেলা বিভিন্ন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সকাল ১০ টা থেকে মুন্সীগঞ্জ জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি বিউটি বেগমের নেত্রীত্বে এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আমেনা আক্তার, জেলা অফিস ও পেশাজীবি বিষয়ক সেক্রেটারি কুলসুম আক্তার, পৌরসভার জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মবিন, ২নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ মহসিন মুন্সী প্রমুখ, সাক্ষাৎকালে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: সাজেদা বেগম পলি, মুন্সীগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাজমা বেগম, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সহকারী পুলিশ সুপার আসমা জাহান। আলাদা আলাদা ভাবে সাক্ষাৎ কালে নেতৃবৃন্দ মহিলাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এবং মহিলাদের অর্থ সামাজিক ও স্বাস্থ্যগত উন্নয়নের জন্য মুন্সিগঞ্জ মহিলা জামায়াত সরকারি কর্মকর্তাদের যেকোনো ধরনের সহযোগিতা করতে আগ্রহী। কর্মকর্তারা তাদের এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, মুন্সিগঞ্জ মহিলাদের অর্থ সামাজিকও স্বাস্থ্যগত উন্নয়নের জন্য, মুন্সিগঞ্জ মহিলা জামায়াত যে কোন উদ্যোগ নিলে, কর্মকর্তা তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। সাক্ষাৎকার কর্মকর্তাদের জেলা জামাতের মহিলা বিভাগের পক্ষ থেকে বই উপহার প্রদান করেন।