কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত এক নদীভাঙন কবলিত অসহায় পরিবার। এযেন ‘মরার উপর খাড়ার গা’।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২ টার পরে কমলনগরের চর কাদিরা ইউনিয়নের ০ ৯ নম্বর ওয়ার্ডস্থ চর বসু গ্রামের হক সাহেব বাজার সংলগ্ন এলাকার প্রবাসি মমিন উল্লা পাটোয়ারী বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
পরিবারসুত্রে জানা যায়, মমিন উল্লাহর বসতঘরে রাত প্রায় ১২.৩০ মিনিটের সময় বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে ঘরের যাবতীয় মালামাল মুহূর্তেই পুড়ে যায়। ঘটনার সময় ঘরের মধ্যে মমিন উল্লাহর ছোট্ট পুত্র সন্তান মুজাহিদ (৬)ও স্ত্রী খালেদা (২৮) ঘুমন্ত অবস্থায় ছিল। আগুনের লেলিহান শিখা ও প্রচন্ড তাপে গৃহবধু খালেদা আগুন লাগার বিষয় টের পায় তৎক্ষণিক শিশু পুত্রকে নিয়ে লাফিয়ে প্রাণে বাঁচে। খবর পেয়ে ঘটনাস্থানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও ইতোমধ্যে ঘরটি পুড়ে ছাই হয়ে যায় এবং পার্শ্ববর্তী একটি ঘরে আগুন লাগতে শুরু করে।এতে নিঃস্ব পরিবারটির প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
উল্লেখ্য, মমিন উল্লাহ আট বছর আগে মেঘনার ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়ে ভিটে মাটি হারিয়ে কমলনগরের চর বসু গ্রামে বসবাস করেন।ধারদেনা ও ঋণ নিয়ে সে মাস দু’য়েক আগে প্রবাসে পাড়ি জমান। নদী ভাঙ্গনের পরে ধার নিয়ে গড়া তাঁর একমাত্র সম্বল ছোট্ট ঘরখানা পুড়ে পরিবারটি এখন দিশেহারা হয়ে আছে। ক্ষতিগ্রস্ত খালেদা প্রশাসনসহ বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।