সাদুল্লাপুর সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. মাহফুজার রহমানের বড় ভাই মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রাক-প্রাথমিকের সাবেক শিক্ষক মোস্তাফিজার রহমান(৬৫) গতরাত্রি ৩ ঘটিকায় নিজ বাড়ীতে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।
রোববার বাদ আছর জামালপুর ইউনিয়নের চিকনী গ্রামে নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।
মোস্তাফিজার রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম লেবু, সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও শোক প্রকাশ করেন সাদুল্লাপুর উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সুপারভাইজার মো. কামরুজ্জামান, মডেল কেয়ারটেকার মো. শাহ আলম আকন্দ, সাধারণ কেয়ারটেকারসহ ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।