বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী শাখার উদ্যোগে দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। নগরীর সোনাডাঙ্গাস্থ আল-ফারুক সোসাইটি মিলনায়তনে ১৭ ও ১৮ এপ্রিল এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। গত ১৭ এপ্রিল সকাল ৮টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান গতকাল শনিবার বিকেল ৫টা পর্যন্ত নানা কার্যক্রমের মধ্য দিয়ে সমাপ্ত হয়। শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, মহানগরী ছাত্রশিবিরের সাবেক মহানগরী সভাপতি স ম এনামুল হক, ড. জি এম শফিকুল ইসলাম, মীম মিরাজ হোসাইন, হাফেজ ইমরান খালিদ, মুশাররফ আনসারী। শিক্ষাশিবিরে মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউ-েশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ। মহানগরী সকল সাথীদের অংশগ্রহণে দারসুল কুরআন, দারসুল হাদীস, বিষয়ভিত্তিক আলোচনা সেশন, ওয়ার্কশপ, কেইস স্ট্যাডি, গ্রুপভিত্তিক কাজ, প্রশ্নোত্তরসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষাশিবির সম্পন্ন হয়।