হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল চন্দ্র দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে হোসেনপুর উপজেলা দক্ষিণ গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাজল চন্দ্র দাস দক্ষিণ গোবিন্দপুর মালীবাড়ি শ্রী সুনিল চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় বাজারে সেলুনের কাজ করতেন।

নিহতের চাচাতো ভাই প্রান্ত কুমার দাস জানান, সে প্রতিদিনের ন্যায়ে গোবিন্দপুর বাজারে তার সেলুনে চুল কাটার কাজ করে দুপুরে বাড়িতে আসেন বাড়িতে এসে নতুন ঘড়ে পানি দেয়ার জন্য পানির মটারের লাইন লাগানোর সময় সময় বিদ্যুৎ পৃষ্ট হয়। পানির মধ্যে গড়াগড়ি দেখে এলাকবাসী দৌড়ে এগিয়ে বুঝতে পারেন সে বিদ্যুৎয়াতি হয়েছেন। পরে গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের নেতা নুরে আলম এরশাদ সতত্যা নিশ্চিত করেন।