মাগুরা স্যবাদাতা : উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৩ দিন ব্যাপী জেলা পর্যায়ে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরার সিভিল সার্জন ডাক্তার শামীম কবির,মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ আলফাজ উদ্দিন ও সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী শামসুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস এম শান্তুনু চৌধুরী। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মাগুরার ৪ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এ মেলায় ১৫ টি স্টলে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেছে।
দিনব্যাপী কর্মসূচি
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল ক্যাম্পাস গড়ে তুলতে দিনব্যাপী নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) আইকিউএসি’র উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, সভাপতিত্ব করেন পরিচালক, আইকিউএসি, প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি, প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার, প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক, প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
স্বাগত বক্তব্যে আইকিউএসি পরিচালক নিরাপত্তা সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। বক্তারা সম্মিলিত দায়িত্ববোধ, সতর্কতা ও মানবিক আচরণের মাধ্যমে একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মিলনমেলা
গাজীপুর : নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে রোটারি ক্লাব অব ভাওয়াল। গাজীপুর মহানগরের তিতারকুল চিলাই নদীর তীরে দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়, যেখানে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য বহিঃপ্রকাশ দেখা যায়।
সকালে রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজ্জিত এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী রোটারিয়ানরা সাদা পোশাকের সঙ্গে মাথায় লাল-সাদা গামছা বেঁধে বাঙালির চিরায়ত সংস্কৃতিকে ধারণ করেন। এতে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার পরিবেশন, সাংস্কৃতিক পরিবেশনা ও সৌহার্দ্য বিনিময়।
সাঁতার প্রতিযোগিতা
রংপুর অফিস : বাংলাদেশ স্কাউটস রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালনায় স্কাউটস এর কাব স্কাউটিং সম্প্রসারন প্রকল্পের অর্থায়নে রংপুরে ১০ দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা বৃস্পতিবার নগরীর বাহার কাছনা পুকুরে শুরু হয়েছে।
বিকেলে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস রংপুর জোন উপ পরিচালক সুদীর চন্দ্র বর্মন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেরা কাব লিডার নাহিদ আক্তার পারভীন। বক্তব্য রাখেন স্কাউট লিডার ট্রেইনার সিিিদ্দকুর রহমান, সাঁতার প্রশিক্ষক াাব্দুর রহমান, জেলা স্কাউট রিডার মাহমুদুল ইসলাম আকাম ও সদর উপজেলা কাব লিডার রেজাউল হক শামীম। জেলা স্কাউটস এর তত্বাবধানে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শির্ক্ষাথী এই প্রশিক্ষনে অংশগ্রহন করছেন।