বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী রহমতপুর গ্রামের দিনমজুর মোঃ বাবুল ইসলামের অসহায় পরিবারকে নগদ ৪ হাজার ৫০০ টাকা সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্মার বন্ধন ফাউন্ডেশন’। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সরেজমিনে ঐ পরিবারের বাড়িতে গিয়ে এই অর্থ হস্তান্তর করা হয়। সংগঠনের সভাপতি মোঃ মতিন ইসলাম ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রাকিব ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, বাবুল ইসলামের স্ত্রী মোছাঃ আনোয়ারা বেগমের সিজার অপারেশনের পর জরায়ুতে টিউমার ধরা পড়ে। ঠাকুরগাঁওয়ে জরুরি ভিত্তিতে আরেকটি অপারেশন করা হয়।
বিদায় সংবর্ধনা
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর।
বাংলা বর্ষবরণ
রামপাল (বাগেরহাট) : রামপালে নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষকে করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে (১৪ এপ্রিল) বুধবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, ইলিশ-পান্তা পরিবেশন, দিনব্যাপী বৈশাখী মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষবরণের শেষ হয়।মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। সকাল ৯ টায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানে মাধ্যমে বর্ষ বরণ শুরু হয়।
মানববন্ধন দেওয়ান মুরাদুজ্জামান
মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মাইজকান্দি নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের প্রধান সড়কে মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলন
শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহানুর সরকার। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার রাজাবাড়ী বাজার কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু প্রিন্ট মিডিয়ায় তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করছে।
উদ্বোধন
গাজীপুর : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)গাজীপুরের দ্বিতীয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এম-ডুয়েট প্রকল্পের আওতায় বিজয়-২৪ হলের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার ভিসি অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের শুভ সূচনা করেন।